সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে চাকুরী প্রার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার চাকুরী প্রার্থীরা সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন এছাড়া তারা প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এসময় সংহতি প্রকাশ করেন।
চাকরী প্রার্থীদের অভিযোগে বলেন, গত ২০ জুন অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখানো এবং এক এলাকার প্রার্থীর নাম অন্য এলাকায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর অনিয়ম হয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে চূড়ান্ত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।তাদের দাবি, নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদকে অব্যাহতি দিতে হবে এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।
উল্লেখ্য,নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে গত বৃহস্পতিবার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫