সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় গাছ ও বাঁশ কেটে বিধবা বৃদ্ধার সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আমিরোন বেগম নামের এক বিধবা বৃদ্ধা নারীর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) সকালে প্রতিপক্ষরা বসতবাড়ির ওই সম্পত্তিতে থাকা চারটি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমিরোন বেগম (৭৫) একই এলাকার জিয়া ঢালী ও পাঁচ সহোদর (৪০) শাকিল খান(৪৬), জিহাদ খান (৩৮), জাহিদ খান (৩৬), তাওহিদ খান (৩৩) ও টুটুল খান (৩০)কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে বুধবার (২ জুলাই) সকালে বিবাদীরা আমিরোন বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার ৪টি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে এদিন সন্ধার পরে থানায় যেতে বলেন। বিবাদীরা ক্রয়সুত্রে ৪৭ শতক সম্পত্তির মালিকানা দাবি করেন। অপরদিকে বাদী আমিরোন বেগমের দাবি বিবাদীরা তাদের বাড়ির ২০৯ নম্বর দাগে ক্রয়সুত্রে মাত্র ১০ শতক সম্পত্তির মালিক হলেও ওই দাগে ৪২ শতক জবরদখল করতে চায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, দুই পক্ষের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় গাছ ও বাঁশ কেটে বিধবা বৃদ্ধার সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫