সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাগেরহাটে ব্রীজ ধসে পড়ায় নাজিরপুরের ঘুমন্ত ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে স্লিপার ব্রীজের ছাদ ধসে পড়ে একজন ঘুমন্ত ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম নির্মল চন্দ্র মন্ডল(৬২)। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের অরজুন মন্ডলের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মোরেলগঞ্জের ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নির্মল চন্দ্র ফুলহাতা বাজারের স্লিপার ব্রীজের নীচে গাছের চারা বহনের ট্রলারে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্রীজের ছাদ ধসে পড়ে। বাজারের অপর ব্যবসায়ীরা তাকে দ্রুত উদ্ধার করলেও সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সময় গাছের চারা বিক্রি শেষে রাত্রি যাপনের জন্য ব্রীজের নীচে ট্রলার বেধে ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নির্মল চন্দ্র মন্ডলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার ছেলে রাজিব মন্ডল ঢাকা মেডিকেল কলেজ ও মেয়ে সাগরিকা মন্ডল বরিশাল নার্সিং কলেজে লেখাপড়া করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, আজ শুক্রবার ভোর রাত ৪ টার দিকে নির্মল মন্ডলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার স্বজনেরা আসার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে ব্রীজ ধসে পড়ায় নাজিরপুরের ঘুমন্ত ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫