সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে প্যাডেল রিক্সা চালকদের মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল 

বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা মানববন্ধন করেছেন।আজসোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেন প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।সংগঠনের সভাপতি মো. ধলু মিয়া জানান, সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো অবাধে চলাচল করছে।সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড়সহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ করার তাদের দীর্ঘদিনের দাবি রয়েছে।
সহ-সাধারণ সম্পাদক আবু কালাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে প্যাডেল চালিত সিটি করপোরেশনের লাইসেন্সধারী রিকশাচালকদের চলাচলে বিঘ্ন ঘটে এবং শহরে যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
নেতৃবৃন্দরা আরও জানান, ঢাকাসহ অন্যান্য বড় শহরের প্রধান সড়কে নিষিদ্ধ থাকা ব্যাটারি চালিত অটোরিকশা বরিশালে দিন দিন বেড়েই চলছে। নিষেধাজ্ঞা এলেই এগুলো বরিশাল শহরে নিয়ে এসে চালানো হচ্ছে।
তাই তারা দাবি করেন, অবিলম্বে বরিশালের পাঁচটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ না করা হলে কঠোর আন্দোলন শুরু করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্যাডেল রিক্সা চালকদের মানববন্ধন 

আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫