সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আইনজীবীদের মানুষের কথা ভাবতে বলছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ॥ অতীতে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আইনজীবীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ও ঐতিহ্য ছিল তা আজ অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আগে যারা সংসদে এমপি হতেন তাদের একটা বড় অংশই ছিল আইনজীবী। তারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিতেন কিন্তু বর্তমানে সময়ে নানা অবক্ষয়ের কারণে সেটা আর দেখা যায় না। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ১৯৭০ সালের পার্লামেন্টে আইনজীবীর সংখ্যা ছিল ৫১ভাগ। অষ্টম সংসদে ছিল মাত্র ৩৩জন। এখন হয়ত তা আরও কম।

রাষ্ট্র প্রধান আইনজীবীদের সমালোচনা করে বলেন, আমার মনে হয়ে আইনজীবীদের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তাদের কাছে আইনিসেবা নিতে গিয়ে হয়রানি হয়। কেবল টাকার পেছনে ছুঁটার যে কালচার তৈরি হয়েছে, তা থেকে বের হয়ে আসতে হবে। তবেই মানুষ আইনজীবীদের আগের মতো শ্রদ্ধা করবে।

জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা ও দায়রা জজ ছায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহিদ।

এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান, মানপত্র পাঠ ও ক্রেস্ট দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবীদের মানুষের কথা ভাবতে বলছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আপডেট সময় : ১২:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯