সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে চেতনানাশক খাইয়ে লুটঃ ১৭ মোবাইলসহ আটক-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
আটকের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল সহ ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার (২৭ মে) সকালে জানিয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
এর আগে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসায় এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তার মিলিটারির ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মধ্য কন্দেবপুর এলাকার মন্নাফ লস্করের ছেলে বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদরের মোস্তফাপুর বাঘেরপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে মো: নাজমুল (৩০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চানপুরা শরীফ বাড়ির ইয়াকুব আলীর মেয়ে সাথী আক্তার (৪০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাজমুল রুপাতলী এলাকার একটি অটো গ্যারেজের মালিক, বাকিরা সকলে বরিশাল নগরের ধান গবেষণা ও সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি হলুদ অটোরিকশার খণ্ড খণ্ড অংশ ও চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি সিম বিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে ডিবির এসআই মো. লোকমান, এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে চেতনানাশক খাইয়ে লুটঃ ১৭ মোবাইলসহ আটক-৪

আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫