সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে পুলিশের হাতকড়া নিয়ে পালানোর নয় ঘণ্টার মধ্যে ফের দুই যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল নগরী ভাটিখানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে পালানো সেই দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে বুধবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিরাজ ও রাসেল। সুত্রে
পুলিশ জানায়- বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ বলেন- হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে পুলিশের হাতকড়া নিয়ে পালানোর নয় ঘণ্টার মধ্যে ফের দুই যুবক আটক

আপডেট সময় : ০৭:১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫