ঝালকাঠিতে১৩০ পিছ ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর অভিযানে ১৩০ পিছ ইয়াবা সহ সুজন ও ইতি গ্রেফতার। শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ভিতরে বসবাসকারী সুজন রহমান (৩৫) এবং ইতি আক্তার (২৫) বুধবার রাত ৮টা ৩০ এর সময় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের বসবাসকারী বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ইতি ও সুজন স্বামী-স্ত্রী । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত পরিদর্শক সানোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে মোবাইলের পাওয়ার ব্যাংক এর ভিতরে লুকানো অবস্থায় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । ইয়াবা রাখার অপরাধে স্বামী স্ত্রীকে আটক করা হয়। ইয়াবা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।সুজন রহমান ঝালকাঠি শহরের কাটপট্টি বাকলাই সড়কের মজিবর রহমানের ছেলে । ইতি আক্তার পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় মৃত হারুন মিয়ার বড় মেয়ে।
উল্লেখ্য শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসবাসকারী বাসা থেকে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক হন মাদক ব্যবসায়ী সুজন।


























