সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলছিটি প্রতিনিধি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা পুলিশ ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে সুগন্ধা নদীতে অভিযানে নামে মৎস্য বিভাগ। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে অভিযান চালায়। এসময় জেলেদের ৮টি নৌকা জব্দ করা হয়।
অপরদিকে বুধবার রাত ১টার দিকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে সুগন্ধা নদীতে অভিযান চালায় জেলা পুলিশ। এসময় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো সকাল ১১টার দিকে নলছিটি উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়।
পৃথক এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার জাল জব্দ

আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯