সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

কেরু চিনিকলের শ্রমিক বদলী সংক্রান্তে শিল্পসচিব ,দু’এমডিসহ ৬ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন,এমডি জানান বদলী নিয়মিত প্রক্রিয়ার অংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ শ্রমিক বদলীর প্রতিবাদে বদলীকৃত এক শ্রমিক কেরু চিনিকলের এমডি,শিল্পসচিব সহ ৬ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন করেছেন।তবে কেরুজ এমডি জানান, বদলী নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মতান্ত্রিক ভাবেই হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানিতে গত ৪ মাসে ৭ জন শ্রমিক ও কর্মচারীকে দেশের বিভিন্ন চিনিকলে বদলী করে কেরুজ সংশ্লিষ্ট কতৃপক্ষ। এনিয়ে আব্দুল্লাহ আল মামুন নামের বদলী হওয়া এক সিডিএ এবার উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। আর এতে শিল্প মন্ত্রনালয়ের সচীব এবং BSFICর চেয়ারম্যান লিপিকা ভদ্র, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, চিনি শিল্প কর্পোরেশনের মানব সম্পদ বিভাগের প্রধান এবং ঠাকুরগাঁ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে এই রিট করা হয়। ৪ সপ্তাহের মধ্যে কৈফিয়তের উত্তর প্রদানের নির্দেশ দেয়া হয়।কেরু চিনিকলের ডিস্ট্রিলারী বিভাগের উচ্চমান অফিস সহকারী আবদুল্রাহ আল মামুন আবেদনে উল্লেখ করে বলেন, তিনি ২০০৮ সালের ১৪ মে কেরু চিনিকলে ইক্ষু উন্নয়ন সহকারী ( সিডিএ) পদে যোগদান করেন। ২০১৪ সালের ১৮, ডিসেম্বর অফিস সহকারী হিসাবে যোগদান করেন। দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় একই পদমর্যাদায় কর্মদক্ষতা ও যোগ্যতা যাচাই করে ১৮ ডিসেম্বর’২০২৪ উচ্চতর গ্রেড/ স্কেলের ১১ তম গ্রেড ভুক্ত করা হয়। হটাৎ করেই গত ১৬ এপ্রিল’২০২৫ BSFICর পত্র নং ৩৬.০৪.০০০০.০১২.১৯.০০৩.১৮.১১০ পত্রে আব্দুল্লাহ আল মামুনকে সিডিএ হিসাবে ঠাকুরগাঁ চিনিকলে বদলী করা হয়। ৩ দিন পর ১৯ এপ্রিল’২৫ তিনি চিঠিটি রিসিভ করেন। চিঠিতে ১৭ এপ্রিল’২৫ ঠাকুরগাঁ চিনিকলে যোগদানের জন্য বলা হলেও চিঠি দেরিতে হস্তগত হওয়ায় নিদৃষ্ট দিনে যোগদান সম্ভব হয়নি।
আব্দুল্লাহ আল মামুন বলেন অফিস সহকারী পদে যে গ্রেড / স্কেলে বেতন প্রদান করা হতো সেখানে সিডিএ হিসাবে যোগদান করায় তাহলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন।এ ব্যাপারে কেরু অ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, বদলী নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে ওই কর্মচারীকে বদলি করা হয়েছে। যা নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরু চিনিকলের শ্রমিক বদলী সংক্রান্তে শিল্পসচিব ,দু’এমডিসহ ৬ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন,এমডি জানান বদলী নিয়মিত প্রক্রিয়ার অংশ

আপডেট সময় : ০৪:৫৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫