সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মোরেলগঞ্জে প্রভাবশালীর মৎস্য ঘের দখলচেষ্টায় বিপাকে বৃদ্ধ কৃষক, উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের রোষানলে পড়েছে একটি কৃষক পরিবার। বহিরাগত লোকজন নিয়ে মৎস্য ঘের দখলের চেষ্টাও করছে এক সময়ের সেই প্রভাবশালী মহলটি। এতে যে কোন সময় মারপিটসহ বড় ধরণের অঘটনের সম্ভাবনা দেখা দিয়েছে জিউধরা গ্রামের রুস্তুম শিকদারের ভোগদখলীয় একটি মৎস্য ঘের নিয়ে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধ কৃষক রুস্তুম শিকদার উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামের বৃদ্ধ কৃষক রুস্তম আলী শিকদার ৪৬ শতক জমি ক্রয় করে ২০২১ সাল থেকে ভোগদখল করে সেখানে একটি মৎস্য ঘের করে আসছেন।
সম্প্রতি বৃদ্ধ এ কৃষকের ঘেরটির ওপরে লোভবসত হয়ে একই গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি মেম্বর আবুল বাসার মৃধা বহিরাগত লোকজন নিয়ে চিংড়ি ঘেরটি দখলের পায়তারা করে ষড়যন্ত্রমূলক হয়রানি করে আসছেন। ঘেরের ভেড়িতে মাটি কাটতে গেলে ভাড়াটিয়া লোকজন দিয়ে বাঁধাসৃষ্টি করছেন। এ ঘটনায় ওই কৃষকের ছেলে আসাদুজ্জামান বাদি হয়ে আবুল বাশার মৃধা, আজিজুল জোমাদ্দারের নামে একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও প্রভাবশালী বিবাদীরা থানা পুলিশের নিশেষ কর্নপাত করছেন না।

ভূক্তভোগী বৃদ্ধ কৃষক রুস্তুম শিকদার বলেন, নিজের জমিতে শান্তিপ্রিয়ভাবে ঘের করে আসছি। আমাদের এ ঘেরটি থেকে উচ্ছেদের জন্য বিগত আওয়ামী দোষর আবুল বাশার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করছি।

সাবেক ইউপি মেম্বর আবুল বাশার মৃধা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেননি। তার পৈত্তিক জমি উল্টো রুস্তুম শিকদার দখল করে নিয়েছে।

এ সর্ম্পকে থানা ওসি মো. রাজিব আল রশীদ, জিউধরায় একটি মৎস্য ঘেরের জমি নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। স্থানীয়ভাবে মিমাসার জন্য দায়িত্ব নিয়েছেন ওই গ্রামের লোকজন। #

*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে প্রভাবশালীর মৎস্য ঘের দখলচেষ্টায় বিপাকে বৃদ্ধ কৃষক, উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

আপডেট সময় : ০৯:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫