সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে উপকূলে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ, ৪ চোরা শিকারী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় এলাকায় চোরা শিকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৪২ কেজি চিত্রা হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় ৪ চোরা শিকারী পালিয়ে যায়।

বৃহস্পতিবার ভোররাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টহল দল হুলার ভারানী খাল এলাকায় অভিযান চালালে, বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে তাদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে বনপ্রহরীরা ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করে। চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

ঘটনার পর পলাতক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হরিণের মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়।

এই ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন। তারা দ্রুত চোরা শিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে উপকূলে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ, ৪ চোরা শিকারী পলাতক

আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫