সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে ঘুষ-অনিয়মের প্রমাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:গ্রাহক হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, কোনো ধরনের প্রশিক্ষণ বা পরীক্ষা ছাড়াই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হচ্ছে। এছাড়া, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রাপ্তির নামে বিকাশ ও নগদের মাধ্যমে মোবাইলে অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।

দুদক জানায়, পরীক্ষার খাতাগুলোতে একই হাতের লেখা পাওয়া গেছে এবং ২০ নম্বরের পরীক্ষায় ১২ না পেলেও অনিয়ম করে নম্বর বাড়িয়ে অনেককে পাস করানো হয়েছে।

সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, “আমরা বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। এসব তথ্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে ঘুষ-অনিয়মের প্রমাণ

আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫