সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গায় ১৫ মে আম সংগ্রহ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় দিনের তারিখ শুরুর সিদ্ধান্ত জানানো হয়।ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১৫ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে। প্রথমে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ মে থেকে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।আম সংগ্রহ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না। আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ১৫ মে আম সংগ্রহ শুরু

আপডেট সময় : ০৫:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫