সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাগেরহাটে মোরেলগঞ্জে দুদকের অভিযান এলজিইডির প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে কালিখোলা থেকে বলভদ্রপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।

দুদক জানায়, পরিদর্শনে দেখা গেছে, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের বাধায় তা সরিয়ে নিয়ে পরে প্রকৌশলীদের তত্ত্বাবধানে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন হয়।

সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘আমরা আরও কয়েকটি প্রকল্প পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে কাজগুলো ভালো মনে হয়েছে। তবে টেন্ডারসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর মতে, নিয়মিত তদারকির মাধ্যমে ভবিষ্যতে অনিয়ম অনেকটাই কমে আসবে। ।##

##
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে মোরেলগঞ্জে দুদকের অভিযান এলজিইডির প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫