২৫ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি
বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মুলাদীতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়েছেন মসজিদের মুয়াজ্জিন। গত শুক্রবার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন ওই মুয়াজ্জিন।পরে রোববার এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন হাওলাদার ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে গেছেন।

মোশাররফ হোসেন পূর্ব নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। বর্তমানে দেশে থাকা প্রবাসী জানান, কয়েক বছর বিদেশ থাকার সুবাদে স্ত্রীর কাছে টাকা ও স্বর্ণালংকার পাঠান। এর মধ্যে তার স্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গত শুক্রবার স্থানীয়দের হতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই মুয়াজ্জিন। পরে তার টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী ও মুয়াজ্জিন পালিয়ে যায়। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019