২৫ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
মোরেলগঞ্জে এসএসসিও দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, ১০ শিক্ষককে অব্যাহতি

মোরেলগঞ্জে এসএসসিও দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, ১০ শিক্ষককে অব্যাহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ শিক্ষক ও পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রর ১জন মাদরাসা শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চলতি এসএসসি পরীক্ষার ২য় দিন গত মঙ্গলবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন নির্বাহী কর্মকর্তাসহ ভিজিলেন্স টিমের সদস্যরা কয়েকজন পরীক্ষার্থীর নিকট প্রকাশ্যে ব্যাগ, বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ায় ৩টি কক্ষে দায়িত্বে থাকা ৯ জন কক্ষ পরিদর্শককে(শিক্ষক) দুই বছরের জন্য অব্যাহতির জন্য সুপারিশ করেন। ঘটনাটি নিয়ে কয়েকঘন্টা ধরে কেন্দ্র সচিব ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কথা চালাচালির পরে রাত ৮টার দিকে ৯ শিক্ষকের বহিস্কারাদেশের খবর প্রকাশ্যে আসে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. শহিদুল ইসলাম লিখিত এক অফিস আদেশে ওই ৯ শিক্ষককে ২০২৫ ও ২০২৬ সালের জন্য পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যাহতির অফিস আদেশ জারি করেন। এ কেন্দ্রটিতে ১১টি বিদ্যালয়ের ৪৭৪ জন পরীক্ষার্থী রয়েছেন। অপরদিকে পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে নেহালপুর কুহারদাহ দাখিল মাদরাসার সহকারি সুপার মো. এসকেন্দার আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কেন্দ্র সচিব মো. মাকসুদ আলী খান এক লিখিত নোটিশে জানিয়েছেন।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়। জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন। শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলি দেবনাথ, নাসির উদ্দিন খান ও অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফরুল ইসলাম।

এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কক্ষ থেকে ৯ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারনে ২ বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়েছে। ##

**

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019