০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
দর্শনায় নববর্ষ উদযাপন মাহমুদ হাসান রনি,

দর্শনায় নববর্ষ উদযাপন মাহমুদ হাসান রনি,

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাজে সজ্জিত আনন্দ শোভাযাত্রাটি দর্শনা বাসস্ট্যান্ডের ওয়েভ ফাউন্ডেশনের বেইজ অফিস থেকে শুরু হয়ে দর্শনা পুরাতন বাজার ও কলেজ হয়ে দর্শনা বাসস্ট্যান্ডে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হওয়ার পরে ওয়েভ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান ফজুর সভাপতিত্বে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন দর্শনা থানা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও বিএনপি’র দর্শনা পৌর সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, লোকমোর্চার সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এফএ আলমগীর , লোকমোর্চা সহ-সভাপতি ও দর্শনা পৌর বিএনপি’র অন্যতম সমন্বয়ক ইকবাল হোসেন, লোকমোর্চার সহ-সাধারণ সম্পাদক ও দর্শনা থানা যুবদলের আহবায়ক মোহা: জালাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক ও দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, ইউথ অ্যাসেম্বলির সভাপতি মিথুন মাহমুদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারি পরিচালক কিতাব আলী ও স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের থিয়েটার ইউনিটের সমন্বয়কারী ইসরাইল হোসেন খান টিটোর নেতৃত্বে বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019