সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দর্শনায় প্রেসক্লাবে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় দর্শনা প্রেসকক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সুমন আহম্মেদ।
এসময় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সুমন আহম্মেদ লিখিত ও মৌখিক ভাবে জানান, গত ২৫ মার্চ আমাদের জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার দখলভুক্ত রিজ নামে খাজনা দেয়া জমি দখলকারী মিথ্যা সংবাদ সম্মেলন করার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সংবাদ সম্মেলন করছি।
আমি ও আমার চাচাত ভাই মিন্টু দুজন খোকাই মল্লিকের ওয়ারিশসূত্রে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অধীন ৭৭নং শ্যামপুর মৌজার ১২৯৯ দাগে ০৫৯০ একর, ১৩০৯ দাগে ০৫৯৬ একর, ১২১৭/১৬৩২ দাগে ০৩৫৪ একর জমির ওয়ারিশসূত্রে মালিক। উক্ত জমিগুলোর আমরা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে নিজ নিজ নামে সরকারি করাদি প্রদান পূর্বক খারিজ করেছি। কিন্তু বিবাদী (১) মোঃ বরকত মল্লিক (কেরুজ ট্রাক ড্রাইভার) (৫৪), পিতা মৃত- মোবারক মল্লিক (২) মোঃ রফিক মাস্টার (৫০), পিতা মোঃ সেলিম উদ্দীন, সাং- বিষ্ণপুর, দামুড়হুদা, বর্তমানে কর্মরত: দামুড়হুদা বালিকা উচ্চ বিদ্যালয়, দামুড়হুদা। (৩) মোঃ আহাদ হোসেন (৩০), পিতা মোঃ ছানোয়ার হোসেন, সাং- লোকনাথপুর, (৪) মোঃ শামসুল মহুরী, সাং- রামনগর, দমুড়হুদা, চুয়াডাঙ্গা সহ আরও অজ্ঞাতনামা ৬/৭ কিছু ভূমিদস্যু। তাহারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিজস্ব জমাজমি নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন সহ হীন ষড়যন্ত্রে লিপ্ত থেকে সাংবাদিককের মিথ্যা ও ভুল বুঝিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে জমি বণ্ঠনের বিষয়ের আমরা চুয়াডাঙ্গা কোর্টে ৪৭/২০২৪ নং বন্টন মামলা দায়ের করি। যাহা বর্তমানে চলমান আছে। এই কারণে তাহারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গত ০৫/০৩/২০২৫ তারিখে দামুড়হুদায় সন্ত্রাসী দলবল নিয়ে আমার উপর আক্রমন করে আমাকে শারীরিকভাবে জখম করে। পরে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাই। পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত কাজে গত ১১/০৩/২০২৫ তারিখে দামুড়হুদা উপস্থিত হলে পুনরায় পরিকল্পিতভাবে আমার উপর আক্রমন চালায়। তখন আমি নিজ প্রাণ রক্ষার্থে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় রক্ষা পায়। পরে আত্মরক্ষার জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পরবর্তীতে আমার উপর আক্রমনের বিষয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালতে বিষয়টি অবগত করিলে বিবাদীগণ উপস্থিত হয়ে মুচলেকা প্রদান করে ফিরে আসে। তার পরও তারা আমার ও আমার পরিবারবর্গকে ক্ষতি করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অসত্য ও বানোয়াট কথাবার্তা অপ্রচার করে চলেছে। যা আমার ও আমাদের পরিবারের জন্য ক্ষতির কারণ হতে পারে। তারা আমাদের যে কোন সময় জান মালের ক্ষতি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাদের এহেন অপরাধের আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে তাদের আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় প্রেসক্লাবে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫