সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৪৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিতা রায় (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৪ জন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা সদরে অবস্থিত ‘মাইশা টাওয়ার’ নামে পাঁচতলা একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত অনিতা রায় কাটাখালি দেবুদাসের স্ত্রী। ফায়ার সার্ভিস ধারণা করছে, তিনি ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

























