সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে রবিবার (৬ এপ্রিল) শেষ কার্যদিবসে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম ওই গৃহবধূর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাগারে যাওয়া গৃহবধু সাদিয়া আফরিন তানিয়া নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও জেলার উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলউদ্দিন হাওলাদারের মেয়ে।

এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী আরও বলেন, নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদি হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রমতে, বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোন প্রমান পাওয়া যায়নি। যেকারণে মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদি হয়ে ওই গৃহবধুকে আসামি করে উল্টো মামলা দায়ের করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে

আপডেট সময় : ০৯:৩০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫