সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরগুনায় ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় ৩ ভাই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নামির খানের ৩ ছেলে মো. নাইমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব পরিবহনের বাসটি পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এবং মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্দেশ্যে আসা একটি মোটরসাইকেলে তিন ভাই চাচার বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

এ সময় সোনার বাংলা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়। ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পাথরঘাটা থানা থেকে একটি টিম সেখানে পাঠায়। লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়। বাসে থাকা সুপারভাইজার এবং হেলপারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় ৩ ভাই নিহত

আপডেট সময় : ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫