সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে থ্রী এস পেস্ট্রি শপকে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ডেস্ক::: পচাঁ খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় পঁচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র বলেন, গত সপ্তাহে কলেজ এভিনিউর বাসিন্দা এস এন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়- থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন এস এন পলাশ। বার্গারটি ৭/৮ দিনের বাসি-পচাঁ ছিলো। ওই অভিযোগের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার দুপুরে নগরীর নতুন বাজার থ্রী-এস পেস্ট্রি শপে অভিযান চালানো হয়। সেসময় গিয়েও মেয়াদ উত্তীর্ণ সস উদ্ধার করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানা করা হয় থ্রী-এস পেস্ট্রি শপকে।

ভুক্তভোগী এসএন পলাশ বলেন, গত সপ্তাহে থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই পচাঁ গন্ধ আসছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল অফিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে আমার অভিযোগের সত্যতা পায়। যে কারণে থ্রী-এস পেস্ট্রি শপকে আর্থিক জরিমানা করে।

তিনি আরও বলেন, এমন ঘটনা থ্রী-এস পেস্ট্রি শপের নিত্যদিনের। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান কার্যক্রম চলমান থাকলে ভোগান্তি কমবে নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে থ্রী এস পেস্ট্রি শপকে অর্থদণ্ড

আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫