সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে ‘মানবতার পথিক’ সংগঠনের উদ্যোগে ইফতার ঈদ উপহার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে সোমবার সকালে আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজ মাঠে ‘মানবতার পথিক’ সামাজিক সংগঠন এসএসসি ২০১০ ব্যাচ (বন্ধুমহল) এর আয়োজনে অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, কোষাদক্ষ্য মিরাজ হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মানবতার পথিক সংগঠনের সহ-সম্পাদক মাফুজুর রহমান, কোষাদক্ষ্য আব্দুল্লাহ আল জিহাদ, মহিদুল ইসলাম, সহ-সম্পাদক মো. মিঠু বয়াতীসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু ইসলাম। #
#

























