সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলা সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :”আত্ম – মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ” শ্লোগান সামনে রেখে ঝালকাঠিতে ব্রিটিশ বাংলা সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৪ মার্চ ) বিকাল ৪ টায় শহরের সাধনামোড়ে ব্রিটিশবাংলার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ জহিরুল ইসলাম সুমন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনিচুর রহমান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজাদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান। এসময় কয়েকশত পথচারী ও দুঃস্থ অসহায়দের মাঝে ইফতারী বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, দুঃস্থ মানবতার সেবায় ব্রিটিশবাংলা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ঝালকাঠি শহরে ইফতারী বিতরণ করা হয়।




















