দর্শনায় ফেনসিডিল মটরসাইকেলসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের বট গাছের নিচে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়। এসময় নাস্তিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ বিপুল হাসান (২৮)কে গতিরোধ করে তার হেফাজত হতে ৫ বোতল ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি পুরাতন TVS metro ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

























