সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে যুবলীগ নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল নগরীতে শাহরিয়ার সাচিব রাজিব (৪৭) নামের স্থানীয় এক যুবলীগ নেতা কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পারিবার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর গোরস্তান রোড কাছেমাবাদ খানকার সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। তার দুই পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন তিনি।

রাজীবের বোন শাহীনা আজমিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে কুপিয়েছে৷ ঢাকায় হাসপাতালে আনার পর তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে যুবলীগ নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫