সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

সার্ভেয়ার বাবুল মল্লিকের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :নলছিটি উপজেলার প্রবীন সার্ভেয়ার বাবুল মল্লিক এর উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ডেবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নতুনহাট সড়কের দুই পাশে এলাকাবাসী দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন প্লাকার্ড ও ছবিযুক্ত পোষ্টার হাতে, বুকে লাগিয়ে দোষীদের বিচার চেয়েছেন।

এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজের প্রফেসর মোঃ মশিউর রহমান রিপন, ডেবরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ হাওলাদার,দক্ষিন ভবানীপুরের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন, ওয়ার্ড বিএনপির সম্পাদক আঃ সত্তার, সাবেক ইউপি সদস্য মোঃ মজিদ মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ ইব্রাহিম খলিল, নাচনমহল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল মামুন, মোল্লাহারট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।

এসময় বক্তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইননুসারে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর রাতে প্রবীন সার্ভেয়ার মোঃ বাবুল মল্লিক কে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় একই এলাকার কিছু দুর্বৃত্তরা। এতে তার দুই হাত ও পা ভেঙে যায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় ৯ জন কে আসামী করে নলছিটি থানায় হত্যা চেস্টা মামলা হয়। তবে এ ঘটনার ২০ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়াতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আঃ সালাম জানান ৯ জন আসামীর ৫ জন জামিনে রয়েছেন। বাকি ৪ জন কে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সার্ভেয়ার বাবুল মল্লিকের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪