গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক কারবারি শাহ আলম গ্রেফতার
- আপডেট সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মেসার্স মা ফিলিং স্টেশনের উওর পাশে হাইওয়ে হোটেলের সামনে ফাঁকা জায়গায় থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক পিকআপ চালককে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে বলে জানা গেছে।
বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ১৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়। ২০ নভেম্বর বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপটি গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

























