সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দর্শনার প্যানেল মেয়র আঃলীগ নেতা নফর অস্ত্রসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদিন নফর দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী আটককৃত নফরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে নফর দর্শনার পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও কেরুজ শ্রমিক নেতা।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে দর্শনা দক্ষিণ চাদপুর নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার প্যানেল মেয়র আঃলীগ নেতা নফর অস্ত্রসহ আটক

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪