সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রভাবশালীদের সাথে নিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি/ মোঃ মুক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-

যশোরের বাঘারপাড়া উপজেলার মীরপুরে বসতবাড়ির চলাচলের রাস্তা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছে একটি অসহায় পরিবার। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উদ্দেশ্যমূলকভাবে বসতবাড়ির রাস্তা বন্ধ করাকে অমানবিক বলছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী সানোয়ার মোল্যা জানান তার চাচাত ভাই বাঘারপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মশিয়ার রহমানের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মাঠের চাষাবাদের ৩৮ শতক জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। এ ব্যপারে আদালতে মামলা বিচারাধীন আদালত মামলা নিস্পতি না হওয়া পর্যন্ত পূর্বের মতো ভোগ করার নির্দেশ দিয়েছেন। তারপরও মশিয়ার রহমান তার রোপণ করা ধান কেটে নিয়ে গেছে। এখন হুমকি দিচ্ছে আট শতক নিয়ে ৩০ শতক ছেড়ে দিতে। তিনি এতে রাজি না হওয়ায় এলাকার প্রভাবশালীদের সাথে নিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। তার বসতবাড়ির রাস্তা ঘিরে রেখেছে উদ্দেশ্যমূলকভাবে। গত তিন মাস আগেও রাস্তা বন্ধ করেছিল তারা। শালিশের মাধ্যমে রাস্তা খুলেও দিয়েছিল তখন।
মীরপুর গ্রামের বাসিন্দা মুন্সি বাহার উদ্দিন বলেন বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেয়া অন্যায়-অমানবিক। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। এব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলেও মত দেন তিনি।
জাহাঙ্গীর মোল্যা জানান সানোয়ারের সাথে জমিজমা নিয়ে আমার চাচার বড় ভাই মশিয়ারের ঝামেলা আছে। তাই তাকে সাইজ করার জন্য আমার জায়গা আমি ঘিরে রেখেছি। আমার জায়গা আমি কী করবো সেটা আমার ব্যাপার। সাবেক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান বলেন রাস্তা ঘেরার সাথে আমার সম্পৃক্ততা নেই। সানোয়ারের সাথে আমার জমিজমা নিয়ে ঝামেলা আছে। আমার জমি জবরদখল করে খেয়েছে দেড় বছর। সে শালিশ মানেনা। বিষয়টি পৌরসভার মেয়র থানা পুলিশও অবগত আছেন। আপনি স্থানীয় পৌর কাউন্সিলরের সাথে কথা বলেন। স্থানীয় ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খবির উদ্দিন বলেন এ ব্যাপারে সানোয়ার আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। না আসলে আমি কি করতে পারি। তবে আমি যতটুকু জানি গাছ লাগানোর জন্য জায়গা ঘেরা হয়েছে। বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন বিষয়টি থানা পুলিশ জানে। তবে আমি ৩ থেকে ৪ মাস আগে দুপক্ষের সাথে বসে মিমাংসা করেছিলাম। নতুন করে সানোয়ারের বসতবাড়ির রাস্তা ঘিরেছে কিনা জানিনা। আমি এখন অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছি। বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসলে বিষয়টি গুরুত্বের সাথে দেখবো। এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন বসতবাড়ির রাস্তা যদি আটকিয়ে থাকে এটা অমানবিক। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রভাবশালীদের সাথে নিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।

আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০