সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় খামারে বিষ প্রয়োগে নির্বিচারে মৎস্য নিধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের মুড়ারবাড়ি হাজী মোহাম্মদ শাহ আলম পোল্ট্রি খামার এ্যান্ড ফিস নামক প্রতিষ্ঠানের দুটি ঘেরে বিষ প্রয়োগে প্রায় ২০০ মন তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫/১৬ লাখ টাকা। ওই মৎস্য খামারের পরিচালক মো: জাহিদুল ইসলাম জানান, সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খামারের কর্মচারীরা জানায়. দুটি ঘেরের সব মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রোববার (১০ নভেম্বর) রাতের কোন এক সময় দৃর্র্বত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে নির্বিচারে বিভিন্ন জাতের মাছ নিধন করে শত্রুতা চরিতার্থ করেছেন। মৎস্য খামারটিতে রুই কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস ও কালিবাউশ সহ নানান জাতের মাছ ছিল। একই সাথে রয়েছে পোল্ট্রি খামার। মৎস্য খামারের মাছ মারা যাওয়ায় নিৎস্ব হয়ে পড়ার পাশাপাশি মাছের খামারে বিষ প্রয়োগের পরে পোল্ট্রি খামার নিয়েও মালিক দুঃশ্চিন্তায় পড়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, খবর পেয়ে তিনি ফিল্ড অফিসার জয়দেব সমদ্দারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন তিনি অফিসে ফিরে তার কাছে রিপোর্ট করেছেন বিভিন্ন জাতের ২০০ মন মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এদিকে এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় খামারে বিষ প্রয়োগে নির্বিচারে মৎস্য নিধন

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪