সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রশাসনের উদ্দ্যোগে কালকিনিতে চালু হলো চাষীর বাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছাতে মাদারীপুরের কালকিনিতে চালু হলো এক ব্যতিক্রমী বাজার। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য পেতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এবং কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এ বাজারের নাম দেয়া হয়েছে “চাষীর বাজার”।

শনিবার (৯ নভেম্বর)সকালে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ বাজারের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।

এসময় বাজারে আসা কৃষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একটি করে ছাতা প্রদান করা হয়।

কালকিনি উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্বোধনী দিনে এ বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ইজিবাইক চালক সাকিব বলেন, “বর্তমান বাজারে নিত্যপণ্যের যে দাম, তাতে আমাদের মতো নিম্ম আয়ের মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। দৈনিক যা আয় হয় তা দিয়ে কোনমতে সংসার চালাই।এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ উদ্দ্যোগকে আমরা স্বাগত জানাই।এখন এ বাজার হতে আমরা অন্তত স্বল্পমূল্যে সবজিটা কিনে খেতে পারবো।”

এ বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক কাশেম সরদার বলেন,”আমরা কষ্টকরে সবজি চাষ করি,কিন্তু ভাল দাম পাইনা।আড়ৎদার,পাইকার,দোকানদাররা আমাদের থেকে কম দামে সবজি কিনে আর সাধারন ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে।এখন এই বাজার হওয়াতে আমরা কৃষকরা কিছুটা হলেও দাম বেশি পাবো আশা করি।তাই আমরা এই বাজার বসানোতে ভীষণ খুশি।”

উদ্বোধনকালে ইউএনও উত্তম কুমার দাশ বলেন,”ভোক্তা পর্যায়ে শাক সবজির দাম কমানো এবং তাজা সবজি সরবরাহের লক্ষ্যে এ চাষীর বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।এতে করে কৃষকরাও লাভবান হবেন এবং ক্রেতারাও কম দামে সবজি কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এ বাজার চলবে। ”

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ কালকিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রশাসনের উদ্দ্যোগে কালকিনিতে চালু হলো চাষীর বাজার

আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪