সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

শিক্ষকের বাড়িতে মিলল সাড়ে ৫ হাজার কেজি সরকারি চাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের বেড়িপোটল গ্রামের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ির ভেতরের একটি গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নাজিরশাইল ও মিনিকেটের বস্তায় রাখা হয়েছিল।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিরনা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে চালগুলো সিলগালা করে।

কাজিপুর সেনাক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম অভিযানে সহায়তা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়িপোটল এলাকায় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তায় পাঁচ হাজার ৪৯০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য স্থানীয় খাদ্যগুদাম কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষকের বাড়িতে মিলল সাড়ে ৫ হাজার কেজি সরকারি চাল

আপডেট সময় : ০৫:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪