সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

চুয়াডাঙ্গার দর্শনায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন,আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, তারা স্যাডিস্ট। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর রুহুল আমীনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটরিয়ামে অনুষ্টিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিন।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল জামায়াতে ইসলামীর পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য মনোয়ার হোসেন, ড. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলা আমীর তাজ উদ্দীন খাঁন। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নতুন চক্রান্ত চলছে। রাজনীতিতে নানান খেলা চলছে। অনেকে আওয়ামী অপশক্তির সাথে রং-রস আর আপোষের কথা বলছেন, অথচ এখনো শহীদের মায়েদের চোখের পানি শুকায়নি, রক্ত শুকায়নি। রাজনৈতিক অঙ্গণে বিশ্বাস ঘাতকতার ধ্বনিও শোনা যাচ্ছে। তিনি
চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক জনগন, সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ গঠনে নতুন রাষ্ট্র বিনির্মানে আমাদের সহযোগীতা করতে হবে। বর্তমান সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ফুলকোর্ট আদালত বসিয়ে, আনসার কান্ড ঘটিয়ে, সাম্প্রদায়িক হানাহানির অপচেষ্টা করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদিরা।
শেখ হাসিনার কড়া সমালোচনা করে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আরও বলেন, তিনি বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন,আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, তারা স্যাডিস্ট। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪