সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় দু’টি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ষ্টেশনে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
করেছেন স্থানীয় জনতাও ছাত্র-ছাত্রীরা। ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। সোমবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে আটকে রেখে তারা এ বিক্ষোভ চালান।
বিক্ষোভকারীদের অভিযোগ, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা স্টেশন ছাড়াই যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। এতে করে ঝিনাইদহ, মেহেরপুরসহ আশেপাশের জেলার যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত হবেন।
বিক্ষোভে অংশ নেয়া সাকিব আল হাসান বলেন, ‘আমরা এই রুট পরিবর্তন হতে দেব না। যদি আমাদের দাবি না মানা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটির আগমনের সময় যাত্রীরা ১০ মিনিট ধরে ট্রেনটি আটকে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিক্ষোভকারীরা ট্রেনটি ছাড়ার জন্য রাজি হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় দু’টি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ষ্টেশনে বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪