সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বুক সাঁতারে জাতীয় পর্যায়ে বানারীপাড়ার সুরভীর তৃতীয় স্থান অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বুক সাঁতারে জাতীয় পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুরভী আক্তার তৃতীয় স্থান অর্জন করেছে। সে ধারালিয়া গ্রামের গাজী রহমানের মেয়ে। রোববার (২৭ অক্টোবর) সকালে জাতীয় পর্যায়ের ভেন্যু বরিশালের ব্যাপিষ্ট মিশন পুকুরে এ বুক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে সুরভী আক্তার স্কুল পর্যায়ে ৩ অক্টোবর তিনটি ইভেন্টে প্রথম স্থান, ৮ অক্টোবর বানারীপাড়া উপজেলা পর্যায়ে এবং ১৫ অক্টোবর জেলা পর্যায়ে তিনটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন। বরিশাল বিভাগের ৬টি জেলার সমন্বয়ে গঠিত উপাঞ্চলের প্রতিযোগিতায় ২১ অক্টোবর দুটি ইভেন্টে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করে। ২৪ অক্টোবর সুরভী বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ নিয়ে গঠিত অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় দুটি ইভেন্টে একটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। এর মধ্যে বুক সাঁতারে সে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করায় উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বুক সাঁতারে জাতীয় পর্যায়ে বানারীপাড়ার সুরভীর তৃতীয় স্থান অর্জন

আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪