সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শেখ হাসিনাকে কেবল বিচারের জন্য দেশে আনা হবে : উপদেষ্টা নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলের কর্মীদের দায়িত্ব না নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তিনি আর দেশে ফিরবেন না। শেখ হাসিনাকে কেবল বিচারের জন্য দেশে আনা হবে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা ‘গণঅভ্যুত্থানের সরকার, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, যখন আন্দোলন ঘোষণা করা হয়েছিল, নিয়মতান্ত্রিকভাবে শেখ হাসিনার পদত্যাগ করার সুযোগ ছিল। কিন্তু সেটি তিনি করেননি; বরং ৫ আগস্ট পর্যন্ত গুলি চালিয়েছেন। এখন আওয়ামী লীগ যা করছে, তাতে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে দেবে না। বরং নানা ধরনের উসকানি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। দেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান শেখ হাসিনা, যা আন্দোলনের সময়ও করতে চেয়েছিলেন। তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা হয়নি।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা দেশে রয়েছেন, দিবাস্বপ্ন দেখছেন, তাদের উচিত সমাজে সন্ত্রাসী কার্যক্রম না করে আত্মসমর্পণ করা। তাহলে হয়ত শাস্তি কিছুটা কম হতে পারে।

আলোচনা সভায় জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাকে কেবল বিচারের জন্য দেশে আনা হবে : উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪