সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ’র যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলার রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার (৬৫) রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন।

দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজ উদ্দিন সরদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদারের প্রতিবেশী শিশুকে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের যে কোনো সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন।

এতে ১২ বছর বয়সী শিশুকন্যা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশুটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশুর বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে।

গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ৭ জনের সাক্ষ্যে নিয়ে রায় দিয়েছেন। বেঞ্চ সহকারী আরও জানান, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ’র যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪