সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না- নলছিটিতে অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না,তারা অশুভ শক্তি। শাসক আসবে শাসক যাবে তবে এখানে যারা বসবাস করেন তারাই সুখে দুঃখে এখানে থাকবেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন কালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক(পিপিএম) এসব কথা বলেন।

তিনি শনিবার( ১২ অক্টোবর) সন্ধ্যায় তাঁরাবাড়ী পুজামন্ডপসহ বিভিন্ন মন্ডপ ঘুরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পুজা উদযাপন সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশ্রাব আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল হোসাইন,জামায়াত ইসলামের ব্যবসায়িক বিভাগ সদস্য শেখ নেয়ামুল করিম, সাংবাদিক কার্তিক দাস, তারাবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ লাল চক্রবর্তী, তারাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না- নলছিটিতে অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক

আপডেট সময় : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪