২৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ এক নারীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ
ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী পুলিশের জালে

ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী পুলিশের জালে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উসমান আলী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাতেউপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালীকাদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উসমান আলী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কবলীপাড়া এলাকার মৃত রইচ আলীর ছেলে।
পুলিশ জানায়,বুধবার (৯ অক্টোবর) রাতে শালীকাদহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে ওসমান আলী নামে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাগর শেখের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পরে তার শরীর তল্লাশী করে পরনের লুঙ্গির কোচ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, গ্রেফতারকৃত ওসমান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019