সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

রবিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামী রবিবার (১৩ অক্টোবর) মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ না করা হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হলে আগে ছাত্রলীগ নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে দিয়ে শুরু হোক, পরে আওয়ামীলীগকে ধরা হবে। আমি সাত দিনের সময় দিয়েছিলাম, রোববার সেই সময় শেষ হবে। এর মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সোমবার থেকে আন্দোলন শুরু করা হবে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে আয়োজিত এই সভায় শিক্ষার্থীদের উদ্দেশে ড. মাহমুদুর রহমান বলেন, ‘দাবির সমর্থনে আপনারাও এখানে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকবো। আপনারা এখানে মাঠে থাকবেন।’

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের কাঁধে চেপে বসা জালিম শাহীর পতন ঘটেছে। এই বিপ্লবকে বিপথগামী করা যাবে না। বিগত সময়ে শেখ হাসিনার দুষ্কর্মের আলোচনাগুলো এখন অনেকটা স্তিমিত হয়ে গেছে। তার দানবীয় কর্মকাণ্ড আমরা ভুলে যেতে শুরু করেছি। আমরা আওয়ামীলীগের দুষ্কর্ম নিয়ে কথা বলছিনা বলেই সুযোগসন্ধানীরা কথা বলার সুযোগ পাচ্ছে।

তাই বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে সকল চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে সুযোগসন্ধানীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রবিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪