সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় পুলিশের পূজা উপলক্ষে বিশেষ চেকপোস্টের ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার হতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা,’র উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এসময় পুলিশ সুপার দামুড়হুদা থানা এলাকায় ঘুরে ঘুরে বিশেষ চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন।বিশেষ চেকপোস্ট পরিদর্শন কালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশের পূজা উপলক্ষে বিশেষ চেকপোস্টের ব্যবস্থা

আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪