সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বাংলাদেশে হিন্দুরা কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয় – সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলা সংবাদদাতাঃ ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপি এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে হিন্দুরা কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। এদেশে তারা মুসলিমদের ন্যায় সমঅধিকার ভোগ করছে।
ভোলার দৌলতখানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৮ টি মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১ টায় তিনি প্রথমে উপশহর বাংলাবাজারে শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দিরের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা তাকে উষ্ণ অভিনন্দন জানান। হাফিজ ইব্রাহিম পরে খাসের হাট রাধাগোবিন্দ কালী মাতা মন্দির, দৌলতখান পৌর এলাকার শ্রীশ্রী মদনমোহন বাউজির মন্দির, সুকদেব মদনমোহন মন্দির, বটতলা বেপারী বাড়ি দুর্গা
মন্দির, চরগুমানী বালা বাড়ি দুর্গা মন্দির, রামকমল হাওলাদার বাড়ি গুপ্তগঞ্জ দুর্গা মন্দির, চরপাতা সৃষ্টিতলা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আকবর হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ, সহ সভাপতি আনোয়ার হোসেন কাকন উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে হিন্দুরা কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয় – সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় : ০২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪