সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ৩ মামলায় সাবেক ৮ কাউন্সিলরসহ ১৯ জন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ তিনটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৮ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এসব মামলায় আরও ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এই নির্দেশ প্রদান করেন। এর আগে তারা উচ্চ আদালতের ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

জেল হাজতে প্রেরণ করা বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলররা হলেন সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন মো. জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বাদী পক্ষের আইনজীবীরা হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের উপর হামলাসহ ৩টি মামলায় মোট ২১ জন আসামি আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতে বিচারক আইনজীবী বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।

তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ। তবে বিবাদী আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ৩ মামলায় সাবেক ৮ কাউন্সিলরসহ ১৯ জন কারাগারে

আপডেট সময় : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪