২৫ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
বানারীপাড়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন: সভাপতি বিপ্লব, সম্পাদক হাদী

বানারীপাড়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন: সভাপতি বিপ্লব, সম্পাদক হাদী

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব সভাপতি এবং বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাইশারীর সৈয়দ বজলুল হক কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ বজলুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। উপজেলার পাঁচটি কলেজ থেকে পাঁচ জন করে মোট ২৫ জন শিক্ষকের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বানারীপাড়া শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019