সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্বামীর নাম রাসেল। এ ঘটনায় আহত হয়েছেন স্ত্রী আম্বিয়া।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীররাতে আগানগর ইউনিয়নের আলম মার্কেট বেড়িবাধ এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল নামে এক দোকানদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ এক যুবক এক নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। নারীর হাত-পা পেটসহ শরীরের বিভিন্ন অংশে যুবকটি ছুরিকাঘাত করে। রক্তাক্ত শরীরে ওই নারী লুটিয়ে পড়ে। এসময় যুবকটি হামলায় ব্যবহৃত ছুরিটি নিজের বুকে বিধিয়ে দেয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ও আহত দুজন স্বামী-স্ত্রী হলেও আলাদা বসবাস করতেন। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনাস্থলের পাশে একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের চাকরি করে আম্বিয়া। রাতে কর্মস্থল থেকে ফেরার পথে রাসেল তাকে পথে আটকায়। রাসেল আম্বিয়াকে তার সঙ্গে যাওয়ার অনুরোধ করে। আম্বিয়া যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ছুরি দিয়ে আম্বিয়ার উপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। পরে নিজের বুকি ছুরি চালিয়ে আত্মহত্যা করে রাসেল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা

আপডেট সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০