সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ঝালকাঠিতে এলাকাবাসীর উদ্যোগে ব্রীজের পুনঃনির্মাণ কাজ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি এলাকায় একটি ব্রীজের ঢালাইয়ের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার জনগণের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে । অফিসে বার বার জানানোর পরেও তারা কোন পদক্ষেপ না নেওয়ায় ।এলাকাবাসী নিজ উদ্যোগে ঢালাইয়ের কাজ ১৫ ই সেপ্টেম্বর শুরু করে। ব্রীজটির নির্মাণকাজ গত ৫ মাস ধরে বন্ধ ছিল, যা স্থানীয় জনগণের যাতায়াতে চরম অসুবিধার সৃষ্টি করেছিল। এ সমস্যার সমাধানকল্পে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ব্রীজের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তারা পরিদর্শনকালে যেখানে রডের পরিমাণ কম ছিল সেখানে রড বাড়ানোর নির্দেশনা দেন। তারা এলাকাবাসীর কাজের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং কাজে কোন ভুল-ত্রুটি না হয় এরজন্য এলজিইডি’র একজন প্রকৌশলীকে ব্রীজের নির্মাণকাজ চলাকালীন সার্বক্ষণিকভাবে কাজটির তত্ত্বাবধানের জন্য রেখে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের সাথে ঠিকাদাররা লাপাত্তা ব্রীজের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের লাইসেন্সের অধীনে স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির পরিচালনা করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে এলাকাবাসীর উদ্যোগে ব্রীজের পুনঃনির্মাণ কাজ শুরু

আপডেট সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪