সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় হাসপাতালে সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় নবজাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় সদ্য ভূমিষ্ট ফুটফুটে এক কন্যা নবজাতক পাওয়া গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুণে নার্সরা তাকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফাহিম আরিফ জানান নবজাতককে হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচে পেয়ে তাৎক্ষনিক ইউএনওকে অবহিত করা হয়। তিনি জানান নবজাতক সুস্থ রয়েছে এবং, স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ আফরোজা তাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করিয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার জানান,হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথী দেউবীকে পাঠানো হয়। নবজাতককে এদিন বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মনি নিবাস ( বেবী হোম) পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এদিকে হাসপাতালে পরিচয়হীন ফুটফুটে কন্যা নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তারা নবজাতককে ফেলে যাওয়া পাষন্ড বাবা-মাকে ধিক্কার জানান। নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।
অপরদিকে হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন তা চিহৃিত করতে পারলে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে সচেতনমহল অভিমত ব্যক্ত করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় হাসপাতালে সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় নবজাতক

আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪