সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

গাইড দেখে তৈরি করা বরিশাল বোর্ড থেকে সেই প্রশ্নপত্র প্রেরণ করা হয় যুক্ত রয়েছেন বরিশালেরই ৫ শিক্ষক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বোর্ডের এসএসসি’র বাংলা প্রথম পত্র প্রশ্ন হুবহু গাইড দেখে তৈরি করা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই প্রশ্নপত্র তৈরি করা নিয়েও বিশ্লেষকরাও করেছেন নানান মন্তব্য।
জানা গেছে, বরিশাল বোর্ড থেকে সেই প্রশ্নপত্র প্রেরণ করা হয় ঢাকা বোর্ডে। আর এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত রয়েছেন বরিশালেরই ৫ শিক্ষক।

বরিশালের এই ৫ শিক্ষকের মধ্যে ১ জন প্রশ্ন প্রণেতা এবং অপর ৪ জন মডারেটর।
ঢাকা বোর্ডের ওই প্রশ্নটি প্রণয়ন করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এমপিওভুক্ত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনিন আক্তার। আর প্রশ্নের মডারেটর ৪ জন সরকারি শিক্ষক বলে জানা গেছে। এই ৪ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রশ্ন প্রণয়নকারী নাজনিন আক্তারকে এরইমধ্যে নোটিশ পাঠানো হয়েছে।

বিষয়টি স্বীকার করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, যারা এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রশ্ন প্রণয়নকারীকে নোটিশ দেয়া হয়েছে। তিনি বেসরকারি শিক্ষক এবং এই প্রশ্নপত্রের সাথে জড়িত অপর ৪ শিক্ষক সরকারি। এই মুহুর্তে তাদের নাম প্রকাশ করবো না, বিষয়টি নিয়ে পুরোপুরি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইড দেখে তৈরি করা বরিশাল বোর্ড থেকে সেই প্রশ্নপত্র প্রেরণ করা হয় যুক্ত রয়েছেন বরিশালেরই ৫ শিক্ষক।

আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০